সুনামগঞ্জ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি

কোরবাননগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আবু কালাম

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:৩৬:০৭ অপরাহ্ন
কোরবাননগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আবু কালাম
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু কালাম। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন প্রত্যাশা করেছেন।
২৫ অক্টোবর (রোববার) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে আবু কালামের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে সংসদ সদস্যের সমর্থন কামনা করেন। আবু কালাম কোরবাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়নের ১ নম্বর মাইজবাড়ী বদিরপুর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কাজ করতে চান তিনি।
এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু কালাম বলেন, আমি দীর্ঘদিন ধরে কোরবাননগর ইউনিয়নের মানুষের সঙ্গে থেকে কাজ করে আসছি। এর আগে জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এবার ইউনিয়নবাসীর প্রত্যাশা ও ভালোবাসাকে গুরুত্ব দিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এ জন্য দলীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
সাক্ষাতে উপস্থিত ছিলেন আব্দুল মোনাইম, শিক্ষক আলী আকবর, মোহাম্মদ মছরদ আলী, আসক আলী, সমাই মিয়া, কোরবান আলী, মোজাম্মেল মিনহাজ ও মোহাম্মদ আব্দুর রউফসহ স্থানীয় ব্যক্তিরা। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে আবু কালামের এ আগ্রহকে কেন্দ্র করে কোরবাননগর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি