সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১১:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৪:৪৭:১২ পূর্বাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিন
জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা শীত-গ্রীষ্ম মানছে না। বছরব্যাপী প্রজনন এবং বংশ বিস্তার করছে। এসব কারণেই দেশে এখন ডেঙ্গু আক্রমণ সারা বছর ধরেই চলছে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা। একটি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরে অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৪৩৮ জন এবং মৃত্যু ১৭৭জনের। গ্রীষ্মকাল ডেঙ্গু রোগের একটি মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বছরজুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। ফেব্রুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। মার্চে আক্রান্ত হয়েছেন ৩১১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। মে মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। জুনে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ২২৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। আগস্টে আক্রান্ত হয়েছেন ৬৫২১ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ১৮০৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৮০ জনের। বৃষ্টিসহ নানা কারণে ডেঙ্গু রোগের ঝুঁকি বেড়েই চলছে। অভিজ্ঞজন বলছেন, এবছর ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হবেই কেননা যে ফোরকাস্টিং তৈরি হচ্ছে সেখানে এডিস মশার ঘনত্ব বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ডেঙ্গু রোগীর সংখ্যা মিলিয়ে দেখা যায়, ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে প্রবলভাবে। আমরা প্রত্যক্ষ করছি, দীর্ঘ দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় কোনো পরিকল্পনা গড়ে ওঠেনি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিকদের সমন্বয়ে সমন্বিত জাতীয় পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে দেখা দিয়েছে। তা অচিরেই বাস্তবায়িত হোক, এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন

নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন