সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

জামালগঞ্জে শিক্ষানুরাগী রহমত উল্লা তালুকদারের ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১২:১৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ১২:২১:৪৪ অপরাহ্ন
জামালগঞ্জে শিক্ষানুরাগী রহমত উল্লা তালুকদারের ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন
জামালগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক রহমত উল্লা তালুকদারের ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী তাঁর পরিবারের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও তাঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করা হয়। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার লোকজনসহ দুঃস্থ ও অসহায় সহস্রাধিক লোককে খাবার বিতরণ করা হয়। মো. রহমত উল্লা তালুকদার উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর বাবার নাম মো. আলী বকস। রহমত উল্লা তালুকদার তৎকালীন সময়ে একাধারে ছিলেন,পঞ্চায়েত, সমাজ সেবক ও সর্বোপরি বিশিষ্ট শিক্ষানুরাগী। তাঁদের ভূমিতেই তৎকালীন সময়ে গড়ে উঠেছিল আজকের জামালগঞ্জ উপজেলার সর্বশ্রেষ্ঠ একমাত্র বিদ্যাপীঠ 'জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। তিনি আমৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করে গেছেন। দিনটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স