সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

খেলাধুলা ও সংস্কৃতির স্বাধীনতা রক্ষায় সোচ্চার হোক সমাজ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন
খেলাধুলা ও সংস্কৃতির স্বাধীনতা রক্ষায় সোচ্চার হোক সমাজ
দিরাইয়ে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিতের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গানের অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি এবং তা বন্ধের উদ্যোগ নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখেই প্রশ্ন তোলা জরুরি - কোনো আয়োজন নিয়ে আপত্তি থাকলেই কি তা বন্ধ করে দিতে হবে? ব্যক্তিগত বা গোষ্ঠীগত মতের ভিত্তিতে অন্যের সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার অধিকার সীমিত করার প্রবণতা কি একটি বহুত্ববাদী সমাজের জন্য ইতিবাচক? গত ৫ অক্টোবর দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয় একটি পক্ষের আপত্তির মুখে স্থগিত হয়। এর কয়েক দিনের মাথায় হাতিয়া-রাধানগর গ্রামে গানের অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি ওঠে। অনুষ্ঠান বন্ধের দাবিতে দুই বাসিন্দা থানায় লিখিত আবেদন করেন। পরে পুলিশের সঙ্গে আলোচনায় আয়োজকেরা গান-বাজনা না করার আশ্বাস দিলে বিষয়টির মীমাংসা হয়েছে বলে জানায় পুলিশ। দুটি ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন রয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের মতো স্বাভাবিক আয়োজন কেন বারবার আপত্তি ও বিরোধের মুখে পড়বে? বিশেষ করে মেয়েদের খেলাধুলা কিংবা নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার বিষয়টি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবনার অবকাশ তৈরি করে। বাংলাদেশের সংবিধান নাগরিকদের চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি নাগরিকের সাংস্কৃতিক জীবনেও রয়েছে স্বাভাবিক অংশগ্রহণের অধিকার। ফলে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক চর্চাকে পর¯পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো উচিত নয়। ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের অধিকার ও পছন্দের প্রতি সম্মান দেখানোও সভ্য সমাজের অন্যতম বৈশিষ্ট্য। কোনো অনুষ্ঠান নিয়ে স্থানীয় মানুষের আপত্তি থাকতেই পারে। আয়োজনের ধরন, শব্দদূষণ, নিরাপত্তা কিংবা সামাজিক শৃঙ্খলা নিয়ে যৌক্তিক উদ্বেগ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু কেবল ধর্মীয় পরিচয়, সামাজিক প্রভাব কিংবা কোনো গোষ্ঠীর অসম্মতির কারণে একটি আয়োজন বন্ধ হয়ে যাওয়া গ্রহণযোগ্য দৃষ্টান্ত হতে পারে না। আপত্তির যৌক্তিকতা যাচাই এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই হওয়া উচিত প্রশাসনের দায়িত্ব। এ ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পক্ষের চাপের কাছে নতি স্বীকার না করে আইন, নাগরিক অধিকার ও জনস্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে আয়োজকদেরও দায়িত্বশীল হতে হবে, যাতে কোনো আয়োজন জনদুর্ভোগ বা অপ্রয়োজনীয় উত্তেজনার কারণ না হয়। দিরাইয়ের মানুষ দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতি, লোকসংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে বসবাস করছেন। এই ঐতিহ্য রক্ষার অর্থ নতুন প্রজন্মের খেলাধুলা, গান কিংবা সৃজনশীল কর্মকা-ের পথ সংকুচিত করা নয়। বরং পার¯পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের মধ্য দিয়ে সব পক্ষের সহাবস্থান নিশ্চিত করাই প্রকৃত সামাজিক দায়িত্ব। আমরা চাই, দিরাইয়ের ঘটনাগুলোকে কেন্দ্র করে বিভাজন নয়, ইতিবাচক আলোচনা শুরু হোক। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান থাকবে, আবার মেয়েদের মাঠে নামা, শিল্পীদের গান গাওয়া এবং মানুষের সুস্থ বিনোদনের অধিকারও সুরক্ষিত থাকবে। কোনো গোষ্ঠীর আপত্তি যেন অন্যের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার হাতিয়ার না হয়। খেলাধুলা ও সংস্কৃতির অবাধ, নিরাপদ এবং দায়িত্বশীল চর্চা নিশ্চিত করতে সমাজ ও প্রশাসন - উভয়কেই এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ