সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১২:০৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১২:০৬:০৪ অপরাহ্ন
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনা এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে শাল্লায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় শাল্লা উপজেলার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে শাল্লা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিলুয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সদস্য শান্ত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সন্দীপন তালুকদার সুজন, সদস্য প্রীতম দাস, বিপ্লব রায় ও তাপস দাশসহ অন্যান্যরা। এ সময় শাল্লা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা রক্ষা করা জরুরি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। বক্তারা নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যাতে হামলা, ভয়ভীতি কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করা এবং গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের

এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের