সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
সাবেক ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১০:৫১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১০:৫১:৩৮ পূর্বাহ্ন
মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হবিপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির আঙিনায় লাগানো ১৫টি ফলজ চারা গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের সাবেক ইউপি সদস্য আঞ্জব আলীসহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। বৃহ¯পতিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী মাসুক মিয়ার বড় ছেলে। অভিযুক্ত অন্য ২ জন হলেন আমীর আলী ও সুনাই মিয়া। তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য আঞ্জব আলী। বৃহ¯পতিবার (২২ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী মাসুক মিয়ার বাড়ির চারপাশে বিভিন্ন ফলজ গাছ লাগানো রয়েছে। তবে বাড়ির সামনের রাস্তা-সংলগ্ন আঙিনায় লাগানো ১৫টি ফলজ চারা গাছ কাটা অবস্থায় পড়ে আছে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও মাসুক মিয়ার মেজো ছেলে জাবেদ হোসাইন বলেন, বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযুক্তদের তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে রাত দেড়টা পর্যন্ত ঘোরাফেরা করতে দেখেছেন তিনি। বৃহ¯পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, বাড়ির আঙিনায় লাগানো চারা গাছগুলো কাটা। পরে প্রতিবেশী আব্দুল জলিলকে ডেকে এনে গাছ কাটার বিষয়টি দেখান। জাবেদ আরও অভিযোগ করেন, বৃহ¯পতিবার সকালে আঞ্জব আলী তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ করে বলেন, আজকে গাছ কাটছি, এরকম তোদেরকেও কাটব। এর আগেও আঞ্জব আলী তার পরিবারকে ফোন করে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। এ সংক্রান্ত কল রেকর্ড প্রতিবেদকের কাছে দেন জাবেদ। প্রতিবেশী আব্দুল জলিল বলেন, সকালে জাবেদ তাকে ডেকে নিয়ে কাটা চারা গাছগুলো দেখান। জাবেদের কাছ থেকে তিনি জানতে পারেন, আগের রাতে কয়েকজনকে তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে কে বা কারা গাছগুলো কেটেছে, তা তিনি নিজে দেখেননি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। গ্রাম পুলিশ ইলিয়াস আলী বলেন, বৃহ¯পতিবার সকালে জাবেদ হোসাইন তাকে ডেকে নিয়ে কাটা ফলজ চারা গাছগুলো দেখিয়েছেন। তার অভিযোগ, গ্রামে মাঝেমধ্যে রাতে খড়ের গাদায় আগুন দেওয়া, কৃষকের ফসল নষ্ট করা ও চারা গাছ কেটে ফেলার মতো ঘটনা ঘটে। এসব ঘটনার সুষ্ঠু প্রতিকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আঞ্জব আলী বলেন, মাসুক মিয়ার পরিবারের সঙ্গে আগে জমিসংক্রান্ত বিরোধ ছিল। তবে তিনি চারা গাছ কাটেননি এবং কাউকে হুমকিও দেননি বলে দাবি করেন। বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার বন্দুক বর্তমানে থানায় জমা রয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের

এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের