সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আলোচনায় ইঞ্জিনিয়ার মো. রফিজ উদ্দিন রনি

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:০৬:৩২ অপরাহ্ন
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আলোচনায় ইঞ্জিনিয়ার মো. রফিজ উদ্দিন রনি
স্টাফ রিপোর্টার::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার মো. রফিজ উদ্দিন রনি। মরহুম আশ্রাব আলী মেম্বারের ছেলে রফিজ উদ্দিন রনি বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন রফিজ উদ্দিন রনি। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, তরুণদের খেলাধুলায় উৎসাহিতসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে তাঁর অংশগ্রহণ রয়েছে জানান স্থানীয়রা।
নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। এ সময় ভোটারদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ করা, যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রাস্তাঘাটসহ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রফিজ উদ্দিন রনি।
রফিজ উদ্দিন রনি বলেন, ‘মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।’
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন তাঁরা।
এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে মরহুম আশ্রাব আলী মেম্বারের অভিজ্ঞতা এবং পারিবারিক পরিচিতিকে ঘিরে ইঞ্জিনিয়ার মো. রফিজ উদ্দিন রনির সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা