সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৫৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৫৪:৫০ পূর্বাহ্ন
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল
স্টাফ রিপোর্টার :: দুর্গম মধ্যনগর উপজেলায় শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে যাওয়ার পথে উপজেলার কাইতকান্দা সেতুর নির্মাণকাজে নি¤œমানের ইট, বালু, পাথর, সিমেন্ট ও রড ব্যবহারের অভিযোগ পেয়ে উপকরণগুলো পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে সেতুর পাশ দিয়ে যাবার সময় স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সেতু এলাকায় গিয়ে নির্মাণকাজে নি¤œমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান। পরে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে এসব উপকরণ পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ৩১০ মিটার এই সেতুটির কাজ বাস্তবায়ন করছে মেসার্স মুশফিকুর রহিম কাঞ্চন। শুরু থেকেই তিনি উড়াল সড়ক প্রকল্পের এই কাজে অনিয়ম করছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পূজা ম-প পরিদর্শনে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল। রবিবার দুপুরে কাইতকান্দা সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অভিযোগ করেন ঠিকাদার সেতুতে মনগড়া কাজ করছে। সেতুতে নি¤œমানের ইট, বালু, পাথর, রডসহ নানা উপকরণ ব্যবহার করছে। স্থানীয়দের কাছ থেকে এই অভিযোগের পর সেতুর নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় নির্মাণকাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার এবং প্রাক্কলন অনুযায়ী কাজ না হওয়ার বিষয়টি তাঁর নজরে আসে। পরে নি¤œমানের নির্মাণসামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাওরের উড়াল সড়ক প্রকল্পের আওতায় মধ্যনগর উপজেলার কাইতকান্দা এলাকায় ৩১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটির প্রাক্কলিত ব্যয় প্রায় ৫০ কোটি টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে মুশফিকুর রহিম কাঞ্চন নামের একজন ঠিকাদার। কাজের শুরু থেকেই তিনি নি¤œমানের উপকরণ দিয়ে কাজ করছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। গত সপ্তাহে ধর্মপাশা উপজেলা প্রকৌশলীও কাজে নি¤œমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পেয়ে চিঠি দিয়ে এসব সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, কাইতকান্দা সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জানান, নির্মাণকাজে প্রাক্কলিত উপকরণ ব্যবহার হচ্ছে না। পরে সরেজমিনে গিয়ে দেখি, সবচেয়ে নি¤œমানের ইট ও বালু ব্যবহার করা হচ্ছে। অন্যান্য নির্মাণসামগ্রীও নি¤œমানের এবং কাজও যথাযথভাবে হচ্ছেনা। তাই এসব সামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি। ধর্মপাশা উপজেলা প্রকৌশলী সাহাব উদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক নি¤œমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করে বলেন, আমি এক সপ্তাহ আগেও চিঠি দিয়ে এসব উপকরণ পরিবর্তন করে যথাযথভাবে কাজ করার জন্য বলেছিল। এমপি স্যার সরেজমিন এসে দেখে আবারও আমাদের নির্দেশ দিয়েছেন। এসব সামগ্রী পরিবর্তন না করলে কাজ বন্ধ থাকবে। ইস্টিমিটে ধরা উপকরণ দিয়েই কাজ বাস্তবায়ন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা