স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ নির্বিঘেœ উদযাপিত হওয়ায় সম্প্রীতি সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বুধবার দুপুরে সার্কিট হাউসে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নূরুল ইসলাম নূরুলসহ পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশে শারদোৎসব উদযাপিত হওয়ায় প্রশাসনও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, শান্তি, সম্প্রীতির জনপদ সুনামগঞ্জের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে। এই সম্প্রীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সম্প্রীতি সমাবেশে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নূরুল ইসলাম নূরুল। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বি এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক, এডভোকেট শেরেনূর আলী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, পৌর বিএনপির সদস্যসচিব মোরশেদ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ লিলু, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীম, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ। সম্প্রীতি সমাবেশে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নূরুল ইসলাম নূরুল এমপি বলেন, আমাদের এখানে শুধু শান্তিপূর্ণভাবেই নয় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। আমাদের সম্প্রীতির বন্ধন আবার প্রমাণিত হয়েছে। ভবিষ্যতেও এই বন্ধন অব্যাহত থাকবে। নির্বিঘেœ পূজা উদযাপিত হওয়ায় প্রশান, সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে অভিনন্দন জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম
- আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৪৩:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৪৪:০৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ