সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৩৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৩৩:২০ পূর্বাহ্ন
সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ‘সাফেলা বড় বিল ও কুড়ি’ বিলে ইজারাদারকে দখল বুঝিয়ে দেওয়া ও বিলের ব্যবস্থাপনা কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি খাসজমি বন্দোবস্তপ্রাপ্ত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ৫ থেকে ৭ লাখ টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ইজারাদার। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিন তদন্তে যান পৈন্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি সরকারি কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। ইজারাদারদের দাবি, ১৪৩৩ থেকে ১৪৩৮ বাংলা সন পর্যন্ত ছয় বছরের জন্য ১৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব জমা দিয়ে উন্নয়ন স্কিমের আওতায় গত ১৯ আগস্ট বিলটি ইজারা পান তাঁরা। পরে ১১ অক্টোবর সরকারি প্রক্রিয়ায় দখলনামা বুঝে নেন। ‘পুবের বিল’ নামেও পরিচিত জলমহালটি আহমদপুর মৌজায় অবস্থিত। সরকারি খতিয়ানের ৫০১, ২১০ ও ৫৬০ নম্বর দাগ এবং ৬ নম্বর রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী তারা ইজারা পেয়েছেন বলে জানান। ইজারাদারদের ভাষ্য, প্রায় ১৬ একর আয়তনের ‘সাফেলা বড় বিল ও কুড়ি’ বিলের ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে উজান-সাফেলা, ভাটি-সাফেলা, সেনপাড়া ও ঢুলপশী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। কিন্তু সেনপাড়া গ্রামের কয়েকটি পরিবার সরকারি খাসজমি বন্দোবস্ত নেওয়ার দাবি করে বিলের পাড় ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বাধা দিচ্ছে। এ কারণে তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। বিলের ইজারাদার ময়না মিয়া বলেন, সরকারকে ১৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব দিয়ে ছয় বছরের জন্য বিলটি ইজারা নিয়েছি। কিন্তু তহশিলদার সরেজমিন তদন্তে গেলে স্থানীয় কয়েকজন তাকে বাধা দেন। এতে বিলের ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সেনপাড়া গ্রামের মানিক মিয়া ও মইনুল হকসহ কয়েকজন এ বাধার সঙ্গে জড়িত। তাদের মধ্যে কয়েকজন সরকারি খাসজমি বন্দোবস্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন। একই পরিবারের চারজন খাসজমি বন্দোবস্ত পেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। পৈন্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, আমি তদন্তে গেলে সেনপাড়া গ্রামের এক ব্যক্তি আমাকে বাধা দেন। তিনি দাবি করেন, বিলের পাড় তাদের বন্দোবস্ত নেওয়া জায়গা। এ সময় আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল বলেন, আমি তহশিলদারকে সরেজমিন পরিদর্শনের জন্য পাঠিয়েছিলাম। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা