সুনামগঞ্জ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৯:১৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৯:২০:৫০ অপরাহ্ন
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব
প্রীতম দাস::
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর অশ্রুসজল বিদায়ের মধ্য দিয়ে সুনামগঞ্জে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। জেলার পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে সুনামগঞ্জ সদর ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শহরের বালুর মাঠসংলগ্ন রিয়ারভিউ ঘাটে বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোকের বাপের বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীর গৃহে ফিরে যান। দেবীকে বিদায় জানাতে ঘাটে জড়ো হন ভক্তরা। প্রতিমা বিসর্জনের সময় আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে দেখা যায় বিষাদের আবহ। তাঁদের কণ্ঠে ছিল আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার বাপ্পীসহ বিএনপির নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

দুর্গাপূজা উপলক্ষে জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সবকটি ইউনিট দায়িত্ব পালন করে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, ভক্তদের নির্বিঘ্নে পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে সুনামগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এতে উৎসবজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
এ বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা অর্চনা, অঞ্জলি, আরতি ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তদের মনে রয়ে গেছে দেবী দুর্গার আগমনের স্মৃতি এবং আগামী বছর তাঁকে আবারও বরণ করে নেওয়ার প্রত্যাশা। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় উৎসবের সমাপ্তিতে স্বস্তি ফিরে এসেছে আয়োজক ও ভক্তদের মধ্যে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব