সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

পূজামণ্ডপ পরিদর্শনে পূজা পরিষদের নেতৃবৃন্দ

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ১১:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ১১:১২:১৭ পূর্বাহ্ন
পূজামণ্ডপ পরিদর্শনে পূজা পরিষদের নেতৃবৃন্দ
দিরাই প্রতিনিধি:: দিরাই পৌরশহরের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন নেতৃবৃন্দ। এ সময় পূজারীদের সাথে কোশল বিনিময় করেন তারা। নেতৃবৃন্দ দিরাই বাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির, মজলিশপুরের রামকৃষ্ণ সেবাশ্রম সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, শিব সংঘ শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, শ্রীশ্রী কালীমন্দির পূজামণ্ডপ, হারানপুর-আনোয়ারপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, শুকুরনগর মহাদেব গাছতলা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, হারানপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং দিরাই সরকারবাড়ির সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নারায়ণ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মনোজ কান্তি পুরকায়স্থ, পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বকুল বণিক, সদস্যসচিব বিশ্বজিৎ রায়, রবিন দাস, সুদীপ কুমার দাস, হিল্লোল পুরকায়স্থ, দীপংকর বণিক, দিরাই সমাজসেবা ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও পূজা উদযাপন কমিটির সদস্য দেবাশীষ দাস দেবল এবং সঞ্জয় দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংবাদিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পুজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলাহিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নারায়ণ দাস বলেন, “দুর্গোৎসব সবার অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হোক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মনোজ কান্তি পুরকায়স্থ বলেন, পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসব সুন্দরভাবে সম্পন্ন করা সবার দায়িত্ব।পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বকুল বণিক ও সদস্যসচিব বিশ্বজিৎ রায় বলেন, পৌরসভার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে তাঁরা কাজ করছেন। আয়োজক, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন