সুনামগঞ্জ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন

সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ১১:১১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ১১:১১:১৯ পূর্বাহ্ন
সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান
স্টাফ রিপোর্টার:: এখনও পর্যন্ত সিলেট বিভাগের একটি মন্দিরেও কোনো সমস্যার সম্মুখীন হয়নি বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান। তিনি আরও জানান,আমরা চাচ্ছি সবাই সামাজিক সম্প্রতির মাধ্যমে পালন করবো দূগাপূজা। এটা একটা উৎসব,আর যারা সনাতন ধর্মাবলম্বী তারা পূজা করবে আর আনন্দটা সবার বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার(২০ অক্টোবর)বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূগাপুজায় বিভিন্ন মন্ডব পরিদর্শন করেন। পরে সন্ধ্যার পর উপজেলা সদর ইউনিয়নের রায়পারা (মধ্য তাহিরপুর) সার্বজনীন মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায় ও উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি কথা গুলো বলেন। তিনি আরও বলেন,সিলেট বিভাগে ২৭ শত প্লাস পূজা মন্ডব আছে,আর সুনামগঞ্জ সাড়ে ৪ শত পূজা মন্ডব। এর মধ্যে ৩২ টি পূজা মন্ডব তাহিরপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশ পালিত হচ্ছে। দূগাপূজা হচ্ছে আর আগামীতেও সবাই মিলে মিশে সম্প্রতির বন্ধনে থাকার আহবান জানান তিনি। এ সময় তিনি আরও জানান,দূগাপূজা সম্পন্ন হচ্ছে আর আগামী একদিন বিসর্জন। এই বিসর্জন টাও সবাই মিলে মিশে সুশৃঙ্খল ও সুন্দর ভাবে সম্পন্ন হবে আর আজীবন এভাবেই সম্পন্ন হবে আশা করছি। আর আমার প্রতিনিধি ইউএনও তিনি কি করছেন তা দেখবো। সবাই ঐক্য বদ্ধ ভাবে কাজ করবেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী,সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়াসহ মন্দির কমিটির সভাপতি,সম্পাদক সহ সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান