সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৮:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৮:১০:৪৯ অপরাহ্ন
শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদপুর ব্রিজের খালে, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মোট ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শান্তিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, শান্তিগঞ্জ হ্যাচারি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, বিএনপি নেতা আওলাদ হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ##

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত