সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:৩২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:৩২:২৮ অপরাহ্ন
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই মাসুম মিয়া ও তাঁর ভাইদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নাজিম উদ্দিন উপজেলার লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত হয়। ওই বিয়েতে চাচাতো ভাই মাসুম মিয়াকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে শনিবার সকালে নাজিম উদ্দিন নিজেই মাসুম মিয়ার বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান বলে জানা গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাসুম মিয়া ও তাঁর ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করে বলেন, মাসুমকে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করেই তাঁর ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলায় নাজিম উদ্দিনের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। সামান্য পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একজনের প্রাণহানির এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, হামলায় কারা সরাসরি জড়িত এবং ঘটনার পেছনে অন্য কোনো বিরোধ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন