সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
মানবাধিকার সংস্থার প্রতিবেদন:

সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, ধর্ষণের শিকার ৪৪

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৮:৫০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৮:৫০:৪২ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, ধর্ষণের শিকার ৪৪
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি বছর শুধু সেপ্টেম্বর মাসেই দেশে অন্তত ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ সময়ে দেশে ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহ¯পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকারের কিছু ক্ষেত্রে উন্নতি হলেও সামগ্রিকভাবে এই অগ্রগতি অপর্যাপ্ত। কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ২৩টি ছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ। এ ছাড়া আধিপত্য বিস্তারের সংঘর্ষে ও সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও অন্তত আট জন নিহত হয়েছেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে সেনাবাহিনীর গুলিতে আদিবাসী সম্প্রদায়ের ২ জন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের সময় নির্যাতনে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- গাইবান্ধার সোহরাব হোসেন ওরফে আপেল (৩৫) ও শফিকুল ইসলাম (৪৫), ময়মনসিংহের যুবদল নেতা সাইদুল ইসলাম (৪০) ও গোপালগঞ্জে এলাহী শিকদার (৪০)। সেপ্টেম্বরে সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে অন্তত ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জন কিশোরী। ১৮ জন নারী ও কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, ৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একজন আত্মহত্যা করেছেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি মনে করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স