সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে সেমিনার, ক্রেস্ট ও সনদ পেল ৮০ শিক্ষার্থী

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০২:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০২:২২:২৮ অপরাহ্ন
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে সেমিনার, ক্রেস্ট ও সনদ পেল ৮০ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টে:: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারী ৮০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আদিত্য পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে অন্যায় অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবমুক্তির যে বার্তা উঠে এসেছে, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮০ জনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ আয়োজন শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা এবং জাতীয় কবির সাহিত্য ও দর্শন সম্পর্কে জানার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নজরুল বর্ষ উপলক্ষে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে তাঁর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি