সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৯:০৭ পূর্বাহ্ন
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবার দায়িত্ব রয়েছে। প্রতিটি শিশুই আনন্দ নিয়ে বাঁচতে চায়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহ¯পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। জেলা প্রশাসক বলেন, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের এ উদ্যোগগুলো অত্যন্ত মানবিক। এর আগে গত ঈদেও এ ধরনের একটি আয়োজনে আমি অংশ নিয়েছিলাম। এ ধরনের আয়োজন সত্যিই হৃদয় শীতল করা উদ্যোগ। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হবে বলে আমরা আশাবাদী। উৎসবকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণের উদ্যোগ নেওয়ায় তিনি বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে এবং বর্ণা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান। এছাড়া সংগঠনের উপদেষ্টা সুপ্রভা রানী কর, কামরুজ্জামান ও একে কুদরত পাশা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস। পরে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী