সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

পথে যেতে যেতে: পথচারী

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন
পথে যেতে যেতে: পথচারী
উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের একটি প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন। এর জেলা কর্মসভা ছিল গত ৩ অক্টোবর ২০২৬ তারিখ ব্রাহ্মণবাড়িয়ায়। উদীচী শব্দের অর্থ উত্তর দিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর একটি বাড়ির নাম রেখেছিলেন ‘উদীচী’। ‘উদীচী’ এর বিপরীত শব্দ ‘অবচীত’ অর্থাৎ দক্ষিণ দিক বা অখোদিক। উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট কৃষক নেতা, কথাশিল্পী বিশিষ্ট সাংবাদিক সত্যেন সেন। উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠিত হয় ২৯ অক্টোবর ১৯৬৮ খ্রি.। এর অন্যতম সহপ্রতিষ্ঠাতা ছিলেন রণেশ দাশগুপ্ত। গত ৩ অক্টোবর ২০২৬ তারিখ ছিল ব্রাহ্মণবাড়ীয়া জেলা উদীচী’র কর্মীসভা। স্থান ছিল টিএ রোডে অবস্থিত মান্নান ম্যানশনের তৃতীয় তলায়। সভাপতি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা উদীচী’র সভাপতি জহিরুল ইসলাম খান। প্রধান আলোচক ছিলেন উদীচী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। আরও ছিলেন কেন্দ্রীয় সদস্য দীনবন্ধু দাশ। সম্মেলন শুরুর নির্ধারিত সময়েই নেতাকর্মীদের সরব উপস্থিতিতে হলরুম কানায় কানায় ভরে যায়। ব্রাহ্মণবাড়ীয়া জেলার সবকটি উপজেলা থেকেই নেতাকর্মীরা এতে যোগদেন। সভাস্থলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পৌঁছতে কিছুটা বিলম্ব হয়ে যায়। কিন্তু, উপস্থিত নেতাকর্মীদের আগ্রহের কমতি ছিল না কিছুতেই। শুরুতেই জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান বিশেষ প্রতিবেদন পেশ করেন। এতে বিগত এক বছর জেলার বিশিষ্ট ব্যক্তিদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের শোকপ্রস্তাব আনা হয়। উদীচী প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালনের তথ্য দেন। বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছিল তা নিয়ে চুলচেরা আলোচনা করেন সবাই। চুক্তিটিকে সবাই বাংলাদেশের জন্য অপমানজনক বলে আখ্যায়িত করেছেন। চুক্তিটির বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে এই চুক্তি বাতিলের আহ্বান জানান। ব্রাহ্মণবাড়ীয়া জেলার রেলস্টেশন আধুনিকায়ন ও সংস্কারের বিষয়ে সবাই জোর দেন। এখানে টিসেড বাংলা বাজারি, বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ও আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র নিয়েও বিভিন্ন আলোচনা হয়। প্রখ্যাত সাহিত্যিক, চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ূন আহমেদর গল্প নিয়ে তৈরি হয় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রটি। এটি হচ্ছে হুমায়ূন আহমেদের ম্যাজিক এবং তামিম নূরের নির্মাণ শৈলী। এক রাতের ট্রেনযাত্রা, নানা মানুষ, নানা অভিজ্ঞতা আর নানা মনের গল্প নিয়ে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস ছবি। মূলগল্প হুমায়ূন আহমেদ, পরিচালনা তামিম নূর। অভিনয়ে মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ এবং অন্যান্যরা। ছবিটি মুক্তি পায় গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে যুক্তরাজ্যে। চলচ্চিত্রায়ন হয় বাংলাদেশে। এটি বাংলাদেশী অ্যাডভেঞ্চার-রোমান্টিক ও কমেডি ধাচের ছবি। ছবিটির বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন এবং লাবণ্য চৌধুরী রুবি। ছবিটি নিয়ে দর্শকমহলে বিতর্ক তৈরি হয় পক্ষে বিপক্ষে। ব্রাহ্মণবাড়ীয়ায় ছবিটি প্রদর্শনের প্রতিবাদে কর্মসূচি হয়। এছাড়া কর্মীসভায় বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের মতামত শোনা হয়। ব্রাহ্মণবাড়ীয়ায় উদীচী’র এই কর্মীসভাটি বেশ আলোচিত বিভিন্ন কারণে। এই বিষয়ে বিভিন্ন কর্মসূচিতে সরাইল-২ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার রুমিন ফারহানা সরাইল শাখার সভাপতি মোজাম্মেল পাঠান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ উল্লেখযোগ্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উদীচী একটি সাংস্কৃতিক সংগঠন হলেও এটি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ভূমিকা পালন করে থাকে। জনাব জামসেদ আনোয়ার তপন ও দীনবন্ধু দাশ তাদের বক্তব্যে দেশের স্বার্থবিরোধী কর্মকা- থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। বর্তমান সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন। তারা উভয়েই প্রগতিশীল লেখক সংঘ ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নামে সংগঠন গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তারা বক্তব্যে বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে চলছে অরাজকতা, দুর্নীতি, খুন, ধর্ষণ, হত্যা। এর কোনটিরই ন্যায়বিচার হচ্ছে না। সাধারণ মানুষ আজ অসহায়। কোথাও ন্যায় বিচার নেই। দেশের স্বার্থে আজ বৃহত্তর ঐক্য গড়ে তোলার সরকার। জামসেদ আনোয়ার তপন ও দীনবন্ধু দাশ উভয়েই দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন এবং উদীচীর নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে বলেন। সবকিছু মিলিয়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলা উদীচীর এই কর্মীসভা বলা যায় সফল হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক