সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন
শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখা। শিশুদের পড়ালেখায় উৎসাহিত করা, তাদের মুখে হাসি ফোটানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মধ্যাহ্নভোজ, শিক্ষা উপকরণ ও চকলেট বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহ¯পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকায় সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের সিলেট বিভাগীয় লিডার নুরে জান্নাত রুমা। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য মুনাজ্জির হোসেন, জালাল উদ্দিন নাসিম, বাবলু আহমেদ, নুর আলম, সৈয়দ আকরাম, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমনসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং সরকারি শিশু পরিবারের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। দেশ-বিদেশে সংগঠনটির সদস্যরা নিজেদের অর্থায়নে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও বলেন, সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদেরও সহায়তা করেছে লায়ন্স ক্লাব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের জীবনমান উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। শিশুদের উদ্দেশে বক্তারা বলেন, প্রতিটি শিশুরই সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার রয়েছে। পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের শিক্ষা, বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন লায়ন্স ক্লাবের সদস্যরা। পরে শিশুদের মধ্যে পড়ালেখার সামগ্রী ও চকলেট বিতরণ করা হয়। এসব উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এছাড়া শিশু পরিবার প্রাঙ্গণে নিম ও বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেন আয়োজকেরা। শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তাও তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি