আইসক্রিম কারখানায় অভিযান, নিষিদ্ধ উপকরণ জব্দ, ৩ লাখ টাকা জরিমানা
- আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:৫৫:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৯:০৭:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় রুচি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে টেক্সটাইল রং, সুগন্ধি ও নিষিদ্ধ ঘনচিনি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ধারা অনুযায়ী মামলা দায়ের করে এক ব্যক্তিকে তিন লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। অর্থদ- অনাদায়ে তাঁকে ৯০ দিনের কারাদ-ের আদেশ দেওয়া হয়। বৃহ¯পতিবার (১৫ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কারখানাটিতে টেক্সটাইল রং, সুগন্ধি ও নিষিদ্ধ ঘনচিনির উপস্থিতি পাওয়া যায়। পরে জব্দ করা এসব উপকরণ গর্ত করে মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে তিন লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৯০ দিনের কারাদ- প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ