সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা অর্জন জরুরি

শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৮:৫৫:০৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলার পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সামছুন নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বশির উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক জিয়া উদ্দিন, কবি ও গীতিকার ইয়াকুব বখত বাহলুল, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শাহিনা চৌধুরী রুবি, পাথারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া এবং বশির উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা নেমামুল ইসলামসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ। বিশেষ অতিথিগণ বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উচ্চশিক্ষায় এগিয়ে যেতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠ হতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভার পর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি