সুনামগঞ্জ , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মফস্বলের মেয়ের বিশ^জয়ের গল্প রাজনৈতিক মতভিন্নতায় যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় : প্রধানমন্ত্রী শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি মধ্যনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ অর্থাভাবে দেশে আসছে না প্রবাসীর মরদেহ, পিতার অপেক্ষায় আড়াই বছরের শিশু শান্তিগঞ্জে ‘মডেল’ মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৭.৭২ শতাংশ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:২১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:২১:৫৯ পূর্বাহ্ন
১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাঁধনপাড়ার সরকারি মহিলা কলেজ রোডের মৃত বিনোদ লাল চক্রবর্তীর ছেলে রাজ গোবিন্দ চক্রবর্তীর বাসার মন্দিরের দরজার তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানার পুলিশ। রাজগোবিন্দ চক্রবর্তী জানান, চুরি হওয়া দুইটি মূর্তির মধ্যে ২০ কেজি ওজনের ২ ফুট দৈর্ঘ্যের মদনমোহন এবং ১৫ কেজি ওজনের ১ ফুট দৈর্ঘ্যের রাধার মূর্তি ছিল। এ ছাড়া ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি গণেশের মূর্তি, মূর্তির গায়ে থাকা একটি চেইন, একটি রুপার বাঁশি, তিনটি চূড়া, পুরোনো কাঁসার বাসন, পূজার তৈজসপত্র ও বাসার কাছের স্টেশনারি দোকানের নগদ ১৫-২০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তিনি বলেন, আমার বাসার ভেতরের মন্দির থেকে পারিবারিক মূর্তি চুরি হওয়ায় আমি খুবই মর্মাহত। রাত ৩টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, চুরির ঘটনাটি এর পরে ঘটেছে। মূর্তিগুলো পিতলের না সোনার ছিল তা আমরা জানি না। এই মূর্তিগুলো ও অলংকারসহ সবকিছুই আমার দাদার আমলের কয়েকশত বছরের আগের। আমাদের ধারণা জানাশুনা কেউ এই চুরির সাথে জড়িত। আমার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না আমি চাই আমার বিগ্রহগুলো (মূর্তি) উদ্ধার করা হোক। রাজগোবিন্দ চক্রবর্তীর ছেলে কল্লোল চক্রবর্তী হিমু বলেন, আমাদের ঠাকুরঘর থেকে ১৫০ থেকে ২০০ বছরের পুরোনো আমাদের রাধা-মদনমোহনের মূর্তি চুরির পাশাপাশি আমাদের পুজোর সামগ্রীসহ দোকানে চুরি হয়েছে। আমরা চাই আমাদের মূর্তিগুলো উদ্ধার করা হোক। ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পেশাদার চোর নয়। পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ওই ব্যক্তি বাড়িতে কী কী মূল্যবান সামগ্রী রয়েছে, সে সম্পর্কে জানত বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া মূর্তিগুলো চাইলেই যেখানে-সেখানে বিক্রি করা সম্ভব নয়। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না

শাল্লা-আজমিরিগঞ্জ-জলসুখা অলওয়েদার সড়ক, মেয়াদ বাড়ে, কাজ এগোয় না