সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার পথ দেখাতে ‘স্টাডি অ্যাবরোড এক্সপো’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:১৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:১৭:৪২ পূর্বাহ্ন
মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার পথ দেখাতে ‘স্টাডি অ্যাবরোড এক্সপো’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিতে শহরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘স্টাডি অ্যাবরোড এক্সপো-২০২৬’। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের দ্যা পিস প্যালেস মিলনায়তনে এ শিক্ষা প্রদর্শনী ও কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ডেস্টিনেশন কনসালটেন্সি অ্যান্ড ট্রাভেল সাপোর্ট এজেন্সির ব্যবস্থাপনায় আয়োজিত এ এক্সপোতে শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এতে যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনে উচ্চশিক্ষার সুযোগ এবং ভর্তির বিভিন্ন প্রক্রিয়া স¤পর্কে ধারণা দেওয়া হয়। এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, টিউশন ফি, ফুল ও পার্শিয়াল স্কলারশিপ, আইইএলটিএস প্রস্তুতি, ভিসা আবেদন এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক প্রোফাইল মূল্যায়ন, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) তৈরি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। আয়োজক এ.এস. মাহবুব, আয়োজক কমিটির সদস্য তানভীর হাসান এবং প্রশাসনিক প্রধান মুজিবুর রহমান শিক্ষার্থীদের বিনামূল্যে কাউন্সেলিং প্রদান করেন। আয়োজকরা বলেন, সুনামগঞ্জসহ দেশের প্রান্তিক এলাকার অনেক মেধাবী শিক্ষার্থী সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাবে আন্তর্জাতিক স্কলারশিপ কিংবা বিদেশের ভালো বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ কাজে লাগাতে পারেন না। যোগ্যতা থাকা সত্ত্বেও যেন কোনো শিক্ষার্থী তথ্যের অভাবে পিছিয়ে না পড়েন, সেটিই তাদের উদ্যোগের মূল লক্ষ্য। সুনামগঞ্জের তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগের সঙ্গে যুক্ত করতেই এ আয়োজন করা হয়েছে। এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিদেশে উচ্চশিক্ষার আবেদন, ভর্তিপ্রক্রিয়া ও ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা ছিল। সরাসরি পরামর্শকদের সঙ্গে কথা বলে এসব বিষয়ে প্রাথমিক ধারণা পেয়েছেন তাঁরা, যা পরবর্তী পদক্ষেপ নিতে সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক