সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী

চারলেন সড়কের কাজ দ্রুত শেষ হোক

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:১৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:১৩:৪৭ পূর্বাহ্ন
চারলেন সড়কের কাজ দ্রুত শেষ হোক
সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও আধুনিক সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশায় ট্রাফিক পয়েন্ট থেকে হাসন তোরণ পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল। চার কিলোমিটার দীর্ঘ এই সড়ক শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রায় ১৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ ইতিমধ্যে ৬৮ থেকে ৭০ শতাংশ স¤পন্ন হয়েছে। এটি আশাব্যঞ্জক অগ্রগতি। তবে প্রকল্পের সুফল পেতে শহরবাসীকে আরও অপেক্ষা করতে হচ্ছে। নির্মাণকাজের মন্থর গতি, ধুলাবালি, কাদাপানি, ভাঙাচোরা সড়ক ও দীর্ঘ যানজটে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রকল্পের কাজ দ্রুত ও নির্বিঘেœ স¤পন্ন করা এখন সময়ের দাবি। উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য মানুষের জীবনযাত্রা সহজ করা। কিন্তু নির্মাণকাজ দীর্ঘায়িত হলে সাময়িক দুর্ভোগই একসময় জনভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়ায়। সুনামগঞ্জ শহরের চারলেন সড়ক প্রকল্পের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। বিশেষ করে বাসস্ট্যান্ড এলাকায় যানজট, সড়কের খানাখন্দ ও নির্মাণসামগ্রীর কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথচারীদের চলাচলও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। অটোরিকশা ও রিকশাচালকদের যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা। ফলে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নির্মাণকালীন জনদুর্ভোগ কমানোর কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। প্রকল্প বাস্তবায়নে শুরুতে গাছ অপসারণ, বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর, অবৈধ দখল উচ্ছেদ এবং ভূগর্ভস্থ বিভিন্ন সেবা লাইন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বর্ষাকালে বৃষ্টির কারণে কিছু কাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরায় মেরামতের প্রয়োজন হয়েছে। এসব প্রতিবন্ধকতা বাস্তব হলেও তা যেন প্রকল্পের অগ্রগতিকে অযথা বিলম্বিত না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়েছে, এসব সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন প্রয়োজন সেই অগ্রগতিকে দৃশ্যমান ও টেকসই ফলাফলে রূপ দেওয়া। প্রকল্পের কাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার আশা রয়েছে। এই আশাকে বাস্তবে রূপ দিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারককারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। নিয়মিত কাজের অগ্রগতি পর্যালোচনা, পর্যাপ্ত জনবল ও নির্মাণসামগ্রীর ব্যবস্থা এবং নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সড়কের যেসব অংশে নির্মাণকাজ চলছে, সেখানে নিরাপদ চলাচলের ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা রাখা প্রয়োজন। গর্ত ও ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামত করাও জরুরি। চারলেন সড়ক শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়; এটি সুনামগঞ্জ শহরের যোগাযোগ, অর্থনৈতিক কর্মকা- ও শহরজীবনের গতিশীলতার সঙ্গে স¤পর্কিত। কাজ শেষ হলে যানজট কমবে, যানবাহন চলাচল সহজ হবে এবং শহরের সৌন্দর্য বাড়বে - এমনটাই প্রত্যাশা শহরবাসীর। তবে এসব সুফল নিশ্চিত করতে নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। দ্রুত কাজ শেষ করার নামে নি¤œমানের নির্মাণ হলে ভবিষ্যতে জনভোগান্তি আরও বাড়বে। আমরা মনে করি, চারলেন সড়ক প্রকল্পের কাজ দ্রুত স¤পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অগ্রগতি ও সময়সীমা সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশের মাধ্যমে জবাবদিহিও নিশ্চিত করা প্রয়োজন। উন্নয়নের নামে মানুষের দুর্ভোগ অনির্দিষ্টকাল চলতে পারে না। সুনামগঞ্জবাসীর প্রত্যাশা, প্রতিশ্রুতি ও পরিকল্পনার গ-ি পেরিয়ে চারলেন সড়ক দ্রুত বাস্তবে পূর্ণতা পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব