সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার "জ্যোৎস্নার শহর" গড়ার স্বপ্নদ্রষ্টা মমিনুল মইজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ

২৪ ঘণ্টা পূজামন্ডপ পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:১১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:১১:৩১ পূর্বাহ্ন
২৪ ঘণ্টা পূজামন্ডপ পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পূজামন্ডপ পাহারা দেবেন বলে জানিয়েছেন দলটির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতারা নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খোকন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা করবে। এরই মধ্যে বিভিন্ন জেলায় দলের নেতারা এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ওয়ার্ডের পূজামন্ডপে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কাজ করবেন। তিনি বলেন, প্রতিটি এলাকায় পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে। অতীতেও পূজামন্ডপের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে খোকন বলেন, এবারও যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। বৈঠকে বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জয়ন্ত কুমার কুন্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মন্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য, গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ

টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ