সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:২৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:২৮:২৪ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তরুণ-তরুণীদের সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক সহাবস্থান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা। সভায় তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তরুণ-তরুণীদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল