সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:২৩:০৬ পূর্বাহ্ন
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ
জালাল উদ্দিন নাসিম::
সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে ট্রাফিক পয়েন্ট থেকে হাসন তোরণ পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি উঠেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের যানজট কমার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। বদলে যাবে শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের চিত্র। তবে নির্মাণকাজ চলমান থাকায় বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি, ধুলাবালি, কাদাপানি ও যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও সড়কের কাজ চলায় যানবাহনের গতি কমে যাচ্ছে, কোথাও আবার দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে বাসস্ট্যান্ড এলাকায় চলাচলে ভোগান্তি বেশি। এ অবস্থায় দ্রুত ও নিয়মিত কাজ চালিয়ে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও পরিবহনচালকেরা। দীর্ঘদিনের জনদাবির পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের শেষ দিকে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হাসন তোরণ পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার কাজ শুরু হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান জনজেবি। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। সওজের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের বর্তমান অগ্রগতি প্রায় ৬৮ থেকে ৭০ শতাংশ। শুরুতে গাছ অপসারণ, বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর, অবৈধ দখল উচ্ছেদ এবং ভূগর্ভস্থ বিভিন্ন সেবা লাইন নিয়ে জটিলতার কারণে কাজের অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়। বর্ষাকালেও নির্মাণকাজ চালিয়ে যেতে হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কিছু অংশ পুনরায় মেরামত করতে হওয়ায় কাজের ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এসব প্রতিবন্ধকতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
এদিকে, চারলেন সড়কের নির্মাণকাজ চলমান থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকছে। সড়কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি ও ভাঙাচোরা অবস্থার কারণে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। ধুলাবালি ও কাদাপানিতে পথচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্মাণকাজের কারণে যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। চাকরিজীবী বিপ্লব দাস বলেন, এখানে কাজ শুরু হয়েছে অনেক দিন আগে। কিন্তু কিছুদিন কাজ চলার পর আবার বন্ধ হয়ে যায়। এভাবে কাজ চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। আমরা চাই, সড়কের কাজ নিয়মিত ও দ্রুতগতিতে চলুক এবং যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক। হাজীপাড়া এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান তোহা বলেন, মাঝেমধ্যে চারলেনের কাজ খুব ধীরগতিতে চলতে দেখা যায়। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন সময় দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়। কোথাও কাদাপানি, কোথাও ধুলাবালি। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনাও বেড়েছে। বিশেষ করে বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। অটোরিকশাচালক হাসান বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে দুই দিন পরপর অটোরিকশার চাকা নষ্ট হয়, বা¤পারও ক্ষতিগ্রস্ত হয়। যে রাস্তা পাঁচ মিনিটে পার হওয়ার কথা, সেখানে আধা ঘণ্টা লেগে যায়। দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করা হলে আমাদেরও কিছুটা স্বস্তি ফিরবে। রিকশাচালক রকিবুল মিয়া বলেন, নির্মাণকাজের জন্য একটু পরপর রাস্তা খোঁড়া হচ্ছে। কোথাও গর্ত, কোথাও ভাঙা সড়ক। যাত্রী নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। কাজ দ্রুত শেষ হলে দুর্ঘটনা ও যানজট - দুটিই কমবে। এদিকে, প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, চারলেন প্রকল্পের বর্তমান অগ্রগতি প্রায় ৬৮ থেকে ৭০ শতাংশ। আশা করছি, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করতে পারব। আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল মূল সড়কের কাজ। তবে সেটির অগ্রগতিও ইতিমধ্যে অনেক হয়েছে। তিনি আরও বলেন, বর্ষাকালেও কাজ চালিয়ে যাওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে কিছু কাজ ক্ষতিগ্রস্ত হলে সেগুলো আবার মেরামত করতে হয়েছে। এছাড়া শহরের ভেতরে বৈদ্যুতিক লাইন, গ্যাসলাইনসহ বিভিন্ন সেবা লাইন এবং গাছ অপসারণের মতো কিছু জটিলতা ছিল। শুরুতে এসব প্রতিবন্ধকতা থাকলেও এখন সেগুলো অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। কিছু কাজ বাকি থাকলেও দ্রুত সেগুলো সমাধান করা যাবে বলে আশা করছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রকল্পের কাজ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে সুনামগঞ্জ শহরের যানজট কমার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানবাহন চলাচলে গতি বৃদ্ধি এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি হবে বলে জানান এই প্রকৌশলী।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও সমন্বয়ের মাধ্যমে চারলেন সড়কের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। নির্মাণকাজের সময়সীমা ও মান বজায় রেখে প্রকল্পটি সম্পন্ন করা গেলে সুনামগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট কমানোর পাশাপাশি নাগরিকদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ