সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক

সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:৪৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:৪৩:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ১৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের চেক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রকল্পগুলোর কাজ বাস্তবায়নের পাশাপাশি সরকারি বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার ও কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, জেলা পরিষদ জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের চেক বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য কাজও বাস্তবায়ন করা হবে। প্রকল্পের ধরন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জেলা পরিষদ প্রশাসক বলেন, সরকারের দেওয়া বরাদ্দ যাতে কোনোভাবেই অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। উন্নয়নকাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি দেখতে জেলা পরিষদের কর্মকর্তা এবং তিনি নিজে প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। দেশের উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমও জনকল্যাণের লক্ষ্য সামনে রেখে পরিচালিত হবে।
অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী সমর কুমার পাল সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

জেলা পরিষদের এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়ন, নির্ধারিত মান বজায় রাখা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর তদারকি গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ