দোয়ারাবাজারে মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:১০:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:১০:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ মো. খোকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার তছিমের ডালা ব্রিজের ওপর মাদকবিরোধী অভিযান চালায় এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল।
অভিযান চলাকালে উপস্থিতি টের পেয়ে লাল খয়েরি রঙের একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার তথ্য পাওয়া যায়। তার দেখানো মতে, ইজিবাইকে থাকা দুটি পাটের বস্তার ভেতর থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদসহ ইজিবাইকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. খোকন মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা। এসআরবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং উদ্ধার করা আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ