সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক

দোয়ারাবাজারে মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:১০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:১০:২৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ মো. খোকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার তছিমের ডালা ব্রিজের ওপর মাদকবিরোধী অভিযান চালায় এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল। অভিযান চলাকালে উপস্থিতি টের পেয়ে লাল খয়েরি রঙের একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার তথ্য পাওয়া যায়। তার দেখানো মতে, ইজিবাইকে থাকা দুটি পাটের বস্তার ভেতর থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদসহ ইজিবাইকটি জব্দ করা হয়। গ্রেপ্তার মো. খোকন মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা। এসআরবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন। এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং উদ্ধার করা আলামত দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ

চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ