সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৯:৫৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে উপজেলা প্রশাসন। এ কার্যক্রমে কোথাও কোনো অনিয়ম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন। প্রেস কনফারেন্সে কর্মকর্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ও বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। তারা আরও বলেন, উপজেলা পর্যায়ে এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। তথ্য সংগ্রহ থেকে শুরু করে কার্যক্রমের প্রতিটি পর্যায়ে অনিয়ম রোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। উপজেলা প্রশাসন জানায়, ইতোমধ্যে উপজেলার দুটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, গোবিন্দ দেব, আবদুল ওয়াহিদ, আমিনুল হক সিপন, বিপ্লব দেবনাথ, শাহ ফুজায়েল আহমদ, রুম্মান আহমদ, ফরহাদ আহমদ রেহান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী