রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সুনামগঞ্জ ইউনিটের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, বর্তমান কার্যক্রমের শক্তি ও ঘাটতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট’ শীর্ষক কর্মশালা সফলভাবে স¤পন্ন হয়েছে।
গত ১১ ও ১২ অক্টোবর শহরের কালী এলাকার একটি কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে প্রাতিষ্ঠানিক উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মোঃ মঈন উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. শামসুর রহমান, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম এবং ইউনিট অফিসার কনিকা তালুকদার প্রমুখ।
কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক মোহাম্মদ মেহেদী হাসান ও সাইদুর হাসান শাওন। এতে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার, আজীবন সদস্য, যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ