সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০৫:৫৩ পূর্বাহ্ন
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সুনামগঞ্জ ইউনিটের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, বর্তমান কার্যক্রমের শক্তি ও ঘাটতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট’ শীর্ষক কর্মশালা সফলভাবে স¤পন্ন হয়েছে। গত ১১ ও ১২ অক্টোবর শহরের কালী এলাকার একটি কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে প্রাতিষ্ঠানিক উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মোঃ মঈন উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. শামসুর রহমান, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম এবং ইউনিট অফিসার কনিকা তালুকদার প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক মোহাম্মদ মেহেদী হাসান ও সাইদুর হাসান শাওন। এতে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার, আজীবন সদস্য, যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী