জাতীয় পার্টির বিক্ষোভ
“ইউনূস আমলের মবসন্ত্রাস আর চলতে দেওয়া হবে না”
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০২:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০২:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয় পার্টি। সোমবার সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির ও সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইউনূস আমলের মবসন্ত্রাস আর চলতে দেওয়া হবে না। সরকারকে এ ধরনের কর্মকা- দমন করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মবকারী টোকাইদের আর এদেশে থাকতে দেয়া হবে না।
বক্তারা জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ