সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০১:৩৩ পূর্বাহ্ন
হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে হাওর থেকে মাটি কাটতে গিয়ে পানিতে ডুবে গোলাম নুর (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মানিকখিলা হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বাসিন্দা ও মৃত আরফান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নৌকা নিয়ে মানিকখিলা হাওরে যান গোলাম নুর। হাওরের উঁচু স্থান থেকে মাটি কেটে বাড়িতে আনার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দিন গড়িয়ে বিকেল হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্বজনেরা তার খোঁজ শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে হাওরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, মাটি কাটতে গিয়ে কোনো একপর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাম নুরের পরিবারটি অত্যন্ত দরিদ্র। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী