সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার "জ্যোৎস্নার শহর" গড়ার স্বপ্নদ্রষ্টা মমিনুল মইজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিরাই উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ১১:৫১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ১১:৫১:৪২ অপরাহ্ন
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিরাই উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, দিরাই উপজেলা ও পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট পৃথক দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী গঠিত দিরাই উপজেলা শাখার নতুন কমিটিতে নারায়ণ দাসকে আহ্বায়ক এবং দেবল চন্দ্র দাসকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যগণ হলেন- যীশু তালুকদার, জুয়েল কান্তি দাস রায়, কনিক চৌধুরী, সৈকত তালুকদার ঝুমুর, সাগর কান্তি রায়, সুজিত তালুকদার, সবীজ দাস জীবু, ধনঞ্জয় নন্দী ধনু ও অসীম পুরকায়স্থ। অন্যদিকে, দিরাই পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে বাবুল চন্দ্র দাসকে আহ্বায়ক এবং রসরাজ তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যগণ হলেন- উত্তম পুরকায়স্থ, বিপ্লব রায়, প্রণব দাস, নির্মল দেবনাথ, পংকজ কুমার নন্দী মিঠু, জগৎ মল্লিক, নীলকমল রায়, প্রিয়ন্ত তালুকদার ও হিরালাল শীল। জেলা শাখার অনুমোদিত নির্দেশনা অনুযায়ী, নবগঠিত উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটিগুলো অধীনস্থ ইউনিয়ন কমিটি গঠন করবে। এরপর আগামী ৯০ দিনের মধ্যে উপজেলা সম্মেলনের আয়োজন করে গঠনতন্ত্রের ১১(ছ) ধারা অনুযায়ী ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্যসচিব বিমল বণিক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ

টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ