সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাতকে বিদেশি রিভলবার উদ্ধার

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:০৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:০৪:১৪ পূর্বাহ্ন
ছাতকে বিদেশি রিভলবার উদ্ধার
স্টাফ রিপোর্টার :: ছাতক থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অপরাধীরা পালিয়ে গেলেও অস্ত্রটি জব্দ করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ১১ অক্টোবর রাত আনুমানিক ১১ টা ৫৫ মিনিটে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা সাকিনে জনৈক সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ১২ টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি দ্রুত সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া একটি কালো রঙের পলিথিন ব্যাগ থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে এবং এর এক পাশে ইংরেজিতে ‘ইউএসএ’ লেখা দেখা যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে উদ্ধারকৃত আলামত ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিঃ পুলিশ সুপার (কে, এম, শহিদুল ইসলাম সোহাগ) জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল