সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ৬৯

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:০১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:০১:১৩ পূর্বাহ্ন
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ৬৯
স্টাফ রিপোর্টার :: হামের উপসর্গ নিয়ে সুনামগঞ্জের আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। নতুন করে মারা যাওয়া দুই শিশুর একজন দিরাই উপজেলার এবং অন্যজন জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য বিভাগ, সিলেটের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া শিশু দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত দুই শিশুর মধ্যে দিরাই উপজেলার সাইদুল আলমের এক বছর দুই মাস বয়সী মেয়ে ইভা আক্তার এবং জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৬৮ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। একই সময়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৮ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি ছিলেন ৫১৫ জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল