সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

হিজবুত তাহরিরের ইমতিয়াজ তিন দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৮:১৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৮:১৬:৩৬ পূর্বাহ্ন
হিজবুত তাহরিরের ইমতিয়াজ তিন দিনের রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া উইংয়ের প্রধান ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৪ অক্টোবর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে। মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেস ক্লাবের সামনে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সদস্যরা। এসময় পুলিশ বাধা দিলে তারা তা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি