সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশের অভিযোগ

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৪২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৪৪:১৯ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ, দখলের চেষ্টা এবং পুনরায় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেরে আলম শের। ‎
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে জামালগঞ্জ বাজারে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আব্দুল আহাদ ও শাহিন আলম নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ‎
অভিযোগকারী শেরে আলম শেরুর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেয়া সহ দখলের চেষ্টা করেন। কিছুক্ষণ অবস্থান করে পরে তাঁরা কার্যালয়ে তালা লাগিয়ে আবার চলে যান।  ‎
অভিযোগে আরও বলা হয়, ঘটনাটির বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য প্রেসক্লাবের সহসভাপতি জিয়াউর রহমান ও সদস্য আতিকুর রহমান সরেজমিনে উপস্থিত হন। এ ছাড়া, গত ১০ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে প্রেসক্লাবের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যালয়ের তালা ভেঙে নিজেদের কার্যালয়ে প্রবেশ করেন। ‎
‎অভিযোগকারী আরও দাবি করেন, এর আগেও কয়েকবার প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম ও কার্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান। ‎ ‎এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেরে আলম শেরু। ‎ ‎
এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো বন্দে আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল