সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৭:০১ পূর্বাহ্ন
দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন
সুনামকণ্ঠ ডেস্ক :: ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও নাগরিক অধিকার সবার সমান বলে মন্তব্য করেছেন ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ স¤পন্ন করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও হটলাইন চালুসহ নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। প্রতিমা বিসর্জনের দিন দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে বলেও জানান তিনি। শনিবার (১০ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এসআরবি-২ সদর দফতরে আয়োজিত সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়। সভায় নয়মুল হাসান বলেন, বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্র্যকে সম্মান করি। তিনি জানান, দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। এসআরবি-২ সদর দপ্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপনের পাশাপাশি সার্বক্ষণিক হটলাইন সেবা চালু থাকবে। হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯। এছাড়া পূজাম-পকেন্দ্রিক নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন ও বিশেষ মোটরবাইক রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও থাকবে। সভায় জানানো হয়, ‘সুরক্ষা অ্যাপসের’ মাধ্যমে পূজাম-পে যেকোনও অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানো যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তায় দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন থাকবে। সভায় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জানান, কয়েকটি পূজাম-প মসজিদের পাশে অবস্থিত। এসব স্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। পাশাপাশি কিছু পূজাম-পকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয় উল্লেখ করে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জবাবে এসআরবি-২ অধিনায়ক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কোনও দুষ্কৃতকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠী নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করে আইনের আওতায় আনা হবে। আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘেœ শারদীয় দুর্গাপূজা স¤পন্ন করতে এসআরবি বদ্ধপরিকর। পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের যেকোনও প্রয়োজনে এসআরবি-২-এর হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে বলেও আশ্বস্ত করেন অধিনায়ক। শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে এসআরবি-২।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল