সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

দিরাই প্রেসক্লাব সভাপতি হলেন সুনামকণ্ঠ প্রতিনিধি সামছুল ইসলাম

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৫:৩৪ পূর্বাহ্ন
দিরাই প্রেসক্লাব সভাপতি হলেন সুনামকণ্ঠ প্রতিনিধি সামছুল ইসলাম
স্টাফ রিপোর্টার :: দিরাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামকণ্ঠ-এর দিরাই প্রতিনিধি, নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতাও প্রিন্সিপাল, দিরাই প্রেসক্লাবের চার বারের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। তিনি বাংলাদেশ ফিমেইল একাডেমি স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের দিরাই উপজেলা সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের সদস্য সচিব, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ স¤পাদক, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক শিক্ষা বিষয়ক স¤পাদক, উপজেলা সর্বদলীয় শান্তি সহায়ক দলের (পিএফজি) কো-অর্ডিনেটর, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক সামছুল সরদার উপজেলার করিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাকিতপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা রজনীগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক, তাড়ল ইউনিয়ন পরিষদের অবসর প্রাপ্ত সচিব, সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক আহবায়ক জয়নাল আবেদীন সরদার। শিক্ষা জীবনে মেধার ও শিক্ষকতার জীবনে সুনামের অধিকারী সামছুল ১৯৯৯ সালে শিক্ষকতা ও ২০০১ সাল থেকে সাংবাদিকতা জীবনের সুচনা। দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক, দৈনিক কালবেলার সুনামগঞ্জ প্রতিনিধি একে কুদরত পাশা বলেন, সামছুল ইসলাম দীর্ঘ ছাত্রজীবন, শিক্ষকতা ও সাংবাদিকতার জীবনে সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে তিনি সবার কাছে সজ্জন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে তিনি প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ও চার বার সভাপতির দায়িত্ব পালন করছেন। আমি দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক হিসেবে দীর্ঘদিন একসাথে কাজ করেছি। ছাত্রজীবনেও তার সাথী ছিলাম। দিরাই কলেজ ও উপজেলা ছাত্রদল গঠনে তার অবদান ছিল প্রশংসনীয়। তার সততা ও নিষ্ঠা সর্বজন বিদিত। ব্যক্তি জীবনে দুই পুত্র ও দুই কন্যার জনক সামছুল ইসলাম। ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ৫ বার দিরাই প্রেসক্লাবের সভাপতি এবং এর আগে সাধারণ স¤পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত শিক্ষকতা পেশায় ও তিনি শিক্ষার্থী অভিভাবকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সামছুল ইসলাম বলেন, ২০০১ সালে সুনামকণ্ঠ পত্রিকা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি। এরপর দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় কাজ করি। প্রিয় সহকর্মীরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তাদের এ নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা দোয়া করবেন অতীতের ন্যায় দুর্নীতিমুক্ত থেকে নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। তিনি আগামীর পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল