সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৩:২০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে স¤পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা। কর্মশালায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এবং প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার। প্রশিক্ষণ কর্মশালায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ২৮ জন তথ্য সংগ্রহকারী এবং দুজন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের কাজ সহজ করতে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে স¤পন্ন করতে পারবেন। এতে কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রমে শৃঙ্খলা ও নির্ভুলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল