সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩২:১২ পূর্বাহ্ন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজধানীর দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় যখন ক্ষোভ ছড়িয়েছে তখন সেটি মুছে দেওয়ার উদ্যোগ নেওয়া এক রিকশাচালককে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। খেটে খাওয়া এই মানুষের কাজটি অসাধারণ দৃষ্টান্ত হিসেবে অনেকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার ছবি পোস্ট করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন শোবিজের নানা অঙ্গনের তারকারাও। ঘটনাটি ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন একজন রিকশাচালক। পেশায় সাধারণ শ্রমজীবী হলেও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তার দায়বদ্ধতার বিষয়টি মানুষের মনে দাগ কেটেছে। রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মোছার দৃশ্যটি যেন মনে করিয়ে দিচ্ছে, শিল্প-সাহিত্য ও মনীষীদের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য পরিচিতি কিংবা প্রভাবশালী অবস্থানের প্রয়োজন হয় না। ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করে পুলিশ। দেয়ালটিতে রবীন্দ্রনাথের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্প্রতি সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে দেয়ালে আঁকা হয় ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি। পথচারীদের চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি স্থাপন করা হয় ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও। এমন একটি দেয়ালচিত্রে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সেই চিত্রে কালি দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এর মধ্যে রিকশাচালকের কালি মোছার উদ্যোগ মানুষের কাছে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তারকাদের শ্রদ্ধা জানানোও সেই আলোচনাকে আরও সামনে নিয়ে এসেছে। তবে রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল