সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

কবি শান্তা কামালীর একক কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৫৩:৪৪ পূর্বাহ্ন
কবি শান্তা কামালীর একক কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত
সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা, সৃজনশীলতার বিকাশ এবং কবিদের পারস্পরিক ভাববিনিময়ের প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে)-এর আয়োজনে সংগঠনটির সভাপতি, কবি ও কথাসাহিত্যিক শান্তা কামালীর একক কবিতাসন্ধ্যা। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইসে এ কবিতাসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত সাহিত্যিক পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন সাবেক উপাচার্য, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও (অব.) শিক্ষক ছয়ফুল আলম পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সদস্য সচিব (জাসাস) রায়হান এইচ খান ও জগন্নাথপুর সরকারি কলেজ সুনামগঞ্জের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি ও অ্যাডভোকেট কামাল তৈয়ব, ছাড়াকার ও শিশুসাহিত্যিক শাহাদত বখত শাহেদ, কবি ও সাহিত্য সমালোচক বাসিত ইবনে হাবীব, জসিম বুক হাউজ-এর প্রকাশক ও সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন, কবি ও গীতিকার নুরে আলম সোহাগ, এনামুল হক চুনু, সৈয়দ রেজাউল হক সাবেক শিক্ষক, ইন্সট্রাক্টর এনামুল হক, কবি ও সংগঠক রাহনামা সাব্বির চৌধুরী মণি, কবি শিপারা শিপা, কবি ও সংগঠক ইসরাক জাহান জেলি, বইপ্রেমি - পাঠক কালাম জুবায়ের নিশাদ, কবি ও সংগঠক মাসুদা সিদ্দিকা রুহী, কবি রুনা সুলতানা, কবি রাজিয়া, কবি ফাতেহা বেগম, কবি ফাহিমা বেগম, সুমাইয়া আক্তার, তানজিনা ইয়াসমিন সোমা, জামিলাতুন সাদিয়া অপি, কবি রোকসানা বেগম, কবি ও ডাক্তার মো.শরিফ আহমদ, কবি ফারুক হাসান সুজন, সাহিত্যিক হাসিব রেদুওয়ান, কবি ও সংগঠক সাজন আহমেদ সাজু, কবি ও সংগঠক মাহফুজ জোহা, নাট্যকার কামাল আহমদ, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি জালাল জয়, কবি সৈয়দ কামরুল হাসান, কবি ও সংগঠক রিপন মিয়া, কবি বিমান বিহারী বিশ্বাস, কবি ও সাংবাদিক আমির হোসেন সোহাগ, কবি সুয়েজ হোসেন, বাউল শিল্পী জামিল সরকার, কবি কামাল আহমদ, ছড়াকার ও কবি ইলহাম সাদি, বাউল ফয়সাল আহমদ, বাউল জামিল সরকার, কবি জসিম হাসান রাফি, কবি জাকির হোসেন, কবি সাজিদুর রহমান, সাহিত্যপ্রেমী মোস্তফা মাসুদ প্রমুখ। অনুষ্ঠানের কবি ও কথাসাহিত্যিক শান্তা কামালী তার স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে শ্রোতাদের সামনে তুলে ধরেন কবিতার আবেগ, জীবনবোধ, প্রেম, বিরহ, মানবিক অনুভূতি ও সমাজচেতনার নানা দিক। তার কবিতার বিষয়বস্তু ও কাব্যিক প্রকাশ নিয়ে উপস্থিত অতিথি ও আলোচকেরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাহিত্যসন্ধির সাধারণ স¤পাদক, কবি মুন্নি আক্তার। প্রধান অতিথি ও প্রধান আলোচক তাদের বক্তব্যে সাহিত্যচর্চার গুরুত্ব, কবিতার নান্দনিকতা এবং সমাজ ও মানুষের জীবনে সাহিত্যের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা কবিদের নিয়মিত পাঠ, অনুশীলন ও সৃজনশীলতার মাধ্যমে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতাপাঠ, সাহিত্যবিষয়ক আলোচনা ও পার¯পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে অর্থবহ ও স্মরণীয়। আয়োজক সংগঠন সাহিত্যসন্ধি (নতুনত্বের সন্ধানে) মনে করে, এ ধরনের আয়োজন কবি ও পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং নতুন লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করে। কবিতার মাধ্যমে মানুষের অনুভূতি, জীবনদর্শন ও মানবিক মূল্যবোধের প্রকাশ ঘটানোর পাশাপাশি সাহিত্যাঙ্গনে পার¯পরিক সৌহার্দ্য ও সৃজনশীলতার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সাহিত্যসন্ধির সভাপতি কবি ও কথাসাহিত্যিক শান্তা কামালীর একক কবিতাসন্ধ্যা সিলেটের সাহিত্যচর্চায় একটি সুন্দর সংযোজন হিসেবে বিবেচিত হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল