সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:২৪:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:২৪:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এ আড্ডায় সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলোচনা, নিবন্ধ পাঠ ও স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়।
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং পরিষদের সহসভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক-প্রকাশক বিজন সেন রায়। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন প্রভাষক শেখ মোশাররফ হোসেন ও মো. আবু সাঈদ।
অনুষ্ঠানে কবিতা নিয়ে নিজের লেখা ‘কবিতার গল্প’ শীর্ষক নিবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক আহমেদ নূর আলবাব। এ সময় সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রভাষক আখলাকুজ্জান, মো. শাহ মো. কামরুজ্জামান ও সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থসহ অন্যরা।
আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি আহমেদ নূর আলবাব, মো. সাজাউর রহমান, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, বিকাশ চন্দ আপন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, মিটন কান্তি দাশ, শফিউল আলম, জালাল উদ্দিন নাসিম ও আদিল আরমান।
সাহিত্যচর্চা, সৃজনশীলতা বিকাশ এবং সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক ভাববিনিময়ের লক্ষ্যে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে সাহিত্য অনুরাগীদের এ আড্ডায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ