সভাপতি সামছুল ইসলাম সরদার, সম্পাদক মুজাহিদুল ইসলাম
দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন
- আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:২৭:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:২৭:৩২ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ-এর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সামছুল ইসলাম সরদার খেজুর (দৈনিক সুনামকণ্ঠ)কে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সর্দার (ইত্তেফাক-সবুজ সিলেট)কে সাধারণ স¤পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহসভাপতি জাকারিয়া হোসেন জুসেফ (চ্যানেল নাইন টিভি), মোহাম্মদ রুহুল আমিন (দৈনিক খবর- নিউ ন্যাশন), যুগ্ম স¤পাদক সুজন মিয়া (দৈনিক জাগ্রত সিলেট - আনন্দ টিভি), সহসাধারণ স¤পাদক আবুল ফজল আকাশ (দৈনিক আলোকিত সকাল), অর্থ স¤পাদক সালমান মিয়া (দৈনিক সময়ের আলো - সিলেট প্রতিদিন), দপ্তর স¤পাদক উমেদ আলী (দৈনিক আজকের বসুন্ধরা), তথ্য ও প্রকাশনা স¤পাদক মুক্তার হোসেন (দৈনিক যায়যায়দিন), নির্বাহী সদস্য অশোক তালুকদার (দৈনিক ঢাকা), শাহজাহান সিরাজ (দিরাই-শাল্লার জনস্বার্থে ডটকম), জুবের সরদার দিগন্ত (দৈনিক পুণ্যভূমি), সম্মানিত সদস্য এডভোকেট মুস্তাফিজুর রহমান পাভেল (দৈনিক অগ্নি শিখা), মাইদুল ইসলাম সোহাগ (বাংলা টিভি), মোস্তাহার মিয়া (দিরাই শাল্লার জনস্বার্থে ডটকম), জাকির হোসেন জুহান (দৈনিক সকালের সময়), আখতার সাদিক (দৈনিক ভোরের ডাক), মোশাররফ হোসেন গণি (দৈনিক অভয়নগর)। উপদেষ্টাগণ হলেন দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, নেসারুল হক খোকন, শাহজাহান চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, আল হেলাল, কুদরত পাশা, মোহাম্মদ আব্দুল বাছির সরদার।
সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ইয়াহিয়া চৌধুরী বলেন, ১৯৮৫ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম সভাপতি ও হাবিবুর রহমান তালুকদার সাধারণ স¤পাদক নির্বাচিত হয়ে হাতেগুনা কয়েকজন নিয়ে দিরাই প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। কালের আবর্তে ঐতিহ্যবাহী প্রেসক্লাব আজ বিশাল সংগঠনে পরিণত হয়েছে। তিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত হাবিবুর রহমান তালুকদার ও টিপু সুলতানকে স্মরণ করে বলেন, প্রেসক্লাবের উন্নয়নে তাদের শ্রম ও ত্যাগ প্রেসক্লাব নেতৃবৃন্দ আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। প্রবীণদের পথ ধরে বর্তমান কমিটির সকল সদস্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ সেবায় নিজেকে নিবেদিত রাখবে এ আমার বিশ্বাস। তিনি প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি