৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সিলেটের জকিগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় সাত বছরের কারাদ-ে দন্ডিত ও দীর্ঘদিন ধরে পলাতক দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহ¯পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাইজমপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জিয়াউর রহমান (৩৬) এবং জগন্নাথপুর উপজেলার লোহাগ্রাম গ্রামের মৃত মো. ছমির আলীর ছেলে সৈয়দ রহিম আলী। এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং সদর কো¤পানি সিলেটের একটি যৌথ আভিযানিক দল সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন আল-ইসলাহ ত্রিমুখী পয়েন্ট এলাকা থেকে মো. জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উত্তর বালুচর নতুন বাজার এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সৈয়দ রহিম আলীকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি সিলেটের জকিগঞ্জ থানায় দায়ের করা ২০১৮ সালের ২৬ মার্চের ১৩ নম্বর মাদক মামলার আসামি। ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার ৯(খ) উপধারায় তাদের সাত বছরের সাজা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মামলাটি দায়রা মামলা নম্বর ৮৩০/১৮ এবং জিআর নম্বর ৪০/১৮। অভিযান শেষে গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
