সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ছাতকে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ২৫ জনের

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:১৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:১৭:১৫ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ছাতকে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ২৫ জনের
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের আওতায় ছাতকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যা¥্প ১৮০ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় ছানি রোগে আক্রান্ত ৩২ জনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ২৫ জনের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যা¤েপ ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যা¥্প ছানি রোগী হিসেবে শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে ২৫ জনকে একই দিন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরদিন বৃহ¯পতিবার (৮ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার কর্মকর্তা রাশেদুজ্জামান রুবেল। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন মানবকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসাসহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে। তিনি আরও বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সহকারী রিলেশনশিপ কর্মকর্তা মারুফ আজহা রাফি এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান মুস্তাক। বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে স্থানীয় রোগী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা